১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:৫৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ভিসি অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ভিসি অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া অফিস :
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে সর্বস্তরের সাংবাদিকদের ভিসি অফিস ঘেরাও এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ ১৩ই জুলাই বুধবার হত্যার ১২ দিন পেরিয়ে গেলেও রহস্য উন্মোচন ও আসামীদের আটকে ব্যার্থ হওয়ার লাগাতার আন্দোলনের অংশবিশেষ হিসেবে প্রতিপাদ্য বিষয়ে কর্মসূচী পালন করেন জেলার সর্বস্তরের সাংবাদিকেরা। উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি দৈনিক কুষ্টিয়া দর্পনের সম্পাদক মুজিবুল শেখ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি এবং দৈনিক আরশীনগর ও দৈনিক পদ্মা গড়াই পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাভিশন টিভি ও বিডি নিউজ, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাসান আলী। এছাড়া বিশেষ বক্তব্য রাখেন কুষ্টিয়া এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক এসএ টিভি জেলা প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার কাগজের সম্পাদক নুর আলম দুলান, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ও সময়ের কাগজের সম্পাদক নুরুন্নবী বাবু, প্রেসক্লাবের সহ সভাপতি ও সাপ্তাহিক রবি বার্তার সম্পাদক ডাঃ গোলাম মাওলা, প্রেসক্লাব (কেপিসি)’র সাধারণ সম্পাদক জি টিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি সোহেল রানা, মাইটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, চ্যানেল২৪ জেলা প্রতিনিধি ও দি টিচার পত্রিকার সম্পাদক শরিফ বিশ্বাস, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির জেলা প্রতিনিধি লিটনউজ্জামান সহ অনেকে। এই সময় উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের দিগন্তের সম্পাদক নাহিদ হাসান তিতাস, দৈনিক জনমতামতের সম্পাদক মিরাজ হোসেন, দৈনিক সূত্রপাতের সম্পাদক মোসাদ্দেক হোসেন সেলিম, দৈনিক দেশতথ্য’র সম্পাদক এনামুল হক, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সূত্রপাত ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাজমুল হোসেন, দৈনিক হিসনা বানীর সম্পাদক আরিফুজ্জামান লিপটন, দৈনিক পদ্মা গড়াই এর নির্বাহী সম্পাদক রাকিব হাসান, ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, ভয়েজ অফ কুষ্টিয়ার সম্পাদক মুন্সি জুয়েল, খালিদ সাইফুল, লালটু রহমান, নাব্বির আল নাফিজসহ জেলা উপজেলা পর্যায়ের সকল সাংবাদিকেরা দলে দলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আগামীকাল ১৪ই জুলাই বৃহস্পতিবার সকাল১০.৩০ মিনিটে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করতে আহবান করেন সর্বস্তরের সাংবাদিকেরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024