১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ১২:৪৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত

শাহীন আলম লিটন :

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টায় কুষ্টিয়ার-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওপাড়া ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে বলে জানা গেছে। নিহতরা হচ্ছে মিরপুর পৌরসভার যোগিপোল এলাকার নান্নু বিশ্বাসের স্ত্রী লতিফা বেগম (৬৫) ও পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী বিউটি বেগম (৪০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় এইচ এন্ড এস গ্লাস ফ্যাক্টরির কাজে যোগ দিতে ব্যাটারি চালিত ভ্যানযোগে নওপাড়া থেকে গ্লাস ফ্যাক্টরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ওই সময়ে ঘটনাস্থলে পৌঁছালে বেপরোয়া গতিতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যানযাত্রীরা সড়কে পড়ে যায়। পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ সময়ে কর্তব্যরত চিকিৎসক বিউটির মৃত্যু নিশ্চিত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে লতিফার মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে নওপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন যাত্রী নিহত হয়েছে। ঘাতক মোটরসাইকেল আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024