১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় মার্সেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপ‌ভোগ ক‌রেন চিত্রনায়ক আমিন খান

কুষ্টিয়ায় মার্সেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপ‌ভোগ ক‌রেন চিত্রনায়ক আমিন খান

নিজস্ব প্রতি‌বেদক:
কুষ্টিয়ায় মার্সেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়। বন্ধু ইলেকট্রনিকসের আয়োজনে এবং মার্সেল ব্রান্ড এর সৌজন্যে অনু‌ষ্ঠিত ফুটবল খেলায় উপ‌স্থিত ছি‌লেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এ সময় হাজা‌রো দর্শকের উপ‌স্থি‌তি‌তে খেলা‌র মাঠ‌টি কানায় কানায় পূর্ণ হ‌য়ে ও‌ঠে। খেলা শে‌ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নের এক সং‌ক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকার ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব সেলস নূরুল ইসলাম রুবেল, ডিভিশনাল সেলস ম্যানেজার নাজমুল হায়দার,রিজিওনাল সেলস ম্যানেজার রোকনুজ্জামান, ব্রান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা,বন্ধু ইলেকট্রনিকসের চেয়ারম্যান জামাল উদ্দিন, পরিচালক আব্দুল্লা আল নোমান,সোহাগ সরকার প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরী।
এ সময় মার্সেলের হেড অব সেলস নূরুল ইসলাম রুবেল ব‌লেন,বাংলাদে‌শে বর্তমা‌নে যতগু‌লো ইলেকট্রনিক্স ব‌্যান্ড র‌য়ে‌ছে তা‌দের ম‌ধ্যে জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ব‌্যান্ড হি‌সে‌বে মার্সেল‌কে বাংলা‌দে‌শের মানুষ ভা‌লে‌াভা‌বে গ্রহণ ক‌রে‌ছে। বাংলা‌দে‌শের প্রতিটা প্রা‌ন্তে মা‌র্সেল পণ‌্য পৌ‌ছে দেওয়ার জন‌্য ৬ শতাধিক ডি‌স্ট্রিবিউটর র‌য়ে‌ছে। তি‌নি বলেন,”মা‌ঠে মা‌ঠে উল্লাস খেলাধুলা বা‌রোম‌াস” এই শ্লোগা‌নকে সামনে রে‌খে সারাদে‌শে মা‌র্সেল কোম্পা‌নি ফুটবল খেলার আয়োজন ক‌রে‌ছে। এর কারণ একটাই,যুব সমাজ‌কে খেলাধুলায় উৎসা‌হিত করা। শুধুমাত্র স্থানীয়ভা‌বে নয়,আন্তজা‌র্তিক খেলা‌গু‌লো‌তেও মা‌র্সেল ব‌্যান্ড অংশ নি‌চ্ছে।
মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন,‘গত চারমা‌স ধ‌রে সারা‌দে‌শে এই প্রতি‌যোগিতায় অংশ নি‌চ্ছি। আমা‌দের কোম্পা‌নি(মা‌র্সেল) বিশ্বাস ক‌রে আমা‌দের দে‌শের ভ‌বিষ‌্যত হ‌চ্ছে ইয়াং জেনা‌রেশন। তা‌দের‌কে য‌দি খেলাধুলায় সম্পৃক্ত করা‌ যায় তাহ‌লে তারা মাদক থে‌কে দু‌রে থাক‌বে।
ফাইনাল খেলায় পান্টি খেলোয়াড় কল্যাণ সমিতি ও দক্ষিণ মনোহরপুর অল স্টার ক্রীড়া সংঘ এই দু‌টি দল প্রতিদ্বন্দ্বীতা ক‌রে। ২-০ গো‌লে পান্টি খেলোয়াড় কল্যাণ সমিতি বিজয়ী হয়।
খেলা শে‌ষে উপ‌স্থিত অ‌তি‌থিবৃন্দ পুরস্কার বিতরণ ক‌রেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024