১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | ভোর ৫:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

রাজু আহমেদ :
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “ক” সার্কেলের পরিদর্শক মোঃআবুল কালাম আজাদের নেতৃত্বে, উপ-পরিদর্শক মোহাম্মদ রাসেল কবিরের তত্ত্বাবধানে বিভাগীয় টিমের সর্বসিপাই মোঃ রাশেদুল ইসলাম, মোঃজাহিদুল ইসলাম, আব্বাস আলী, মোঃ অন্তর হোসেন, ও অপূর্ব ঘোষ, সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে,
কুষ্টিয়া সদর থানাধীন পূর্ব মজমপুর গ্রামস্থ গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে আসামি মোঃসালাউদ্দিন এর নিজ দখলীয় বাড়ি বিধি মোতাবেক চতুর দিক থেকে ঘিরে ফেলে অভিযান পরিচালনা করেন,
অভিযানে প্রাপ্ত আলামত ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারের মধ্য হতে একটি প্লাস্টিকের কোটার ভিতর পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট তিনশত পিস পাওয়া গেলে মোঃ সালাউদ্দিন (৪০) পিতা মৃতএনামুল হক পূর্ব মজমপুর মফিজ উদ্দিন বিশ্বাস লেন পৌরসভা থানা ও জেলা কুষ্টিয়া কে গ্রেফতার করে প্রাপ্ত আলামত সহ কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করলে উপ-পরিদর্শক মোঃ রাসেল কবির বাদী হয়ে,
মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (১) সারনীয় ক্রমিক নং১০(ক)ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন, তারিখ ৯/৩/২৫ ইংরেজি সকাল ৯ টা ৩০মিনিটের সময়
একই দিনে বেলা ১১ ঘটিকার সময়” খ”সার্কেলের পরিদর্শক খবির আহমেদ এর নেতৃত্বে, উপ-পরিদর্শক ইকবাল হোসেনের সঠিক তত্ত্বাবধানে আরেকটি অভিযান পরিচালনা করে, কুষ্টিয়া সদর থানাধীন আর সি স্ট্রিট কোট পাড়াস্ত আসামি রাজু আহমেদ রানা( ৩৩)আসামি দন্ডায়মান অবস্থায় দেহ তল্লাশি করে তার পরিহিত টাউজারের সামনের ডান পাশের পকেট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাওয়া গেলে আসামি রাজু আহমেদ রানাকে বিধি মোতাবেক গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করলে উপ-পরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট ধারা মোতাবেক আরেকটি নিয়মিত মামলা দায়ের করেন তারিখ ৯ ৩ ২০২৫ ইংরেজি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024