১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | সকাল ৮:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কু‌ষ্টিয়ায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করে‌ছে পদব‌ঞ্চিত নেতাকর্মীরা

কু‌ষ্টিয়ায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করে‌ছে পদব‌ঞ্চিত নেতাকর্মীরা

সোহেল রানা, কু‌ষ্টিয়া :
বিএনপির ৩১ দফা সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করে‌ছে দল‌টির পদব‌ঞ্চিত নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়া‌রি) সকা‌ল ১১টায় কুুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত পদব‌ঞ্চিতরা নেতারা বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষের হাতে ৩১ দফা সম্বলিত লিফলেট তুলে দেন। 
এ সময় বিএনপির পদব‌ঞ্চিতরা ব‌লেন,রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা সবার কাছে পৌঁছে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। এতদিন আপনাদের ভোটের অধিকার হরণ করে রেখেছিল শেখ হাসিনা সরকার। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছি। ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশ নায়ক তারেক রহমানের যে বার্তা তা পৌঁছে দিতে আমরা আপনাদের কাছে এসেছি।

এসময় উপস্থিত ছিলেন-কু‌ষ্টিয়া সদর উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ব‌শিরুল ইসলাম চাঁদ,কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সা‌বেক যুগ্ম সম্পাদক ম‌হিউদ্দিন চৌধুরী মিলন,কাজল মাজমাদার,মেজবাউর রহমান পিন্টু,সাংগঠ‌নিক সম্পাদক শা‌মিমুল হাসান অপু,সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024