১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১২:৫৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩১

কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩১

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩১ জন আহত হয়েছেন। শনিবার (৩১ মে) সকাল ১০টার দিকে উপজেলার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বাসের যাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে অন্তত ৩১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা খাদে পড়া বাসটি উদ্ধার কাজ করছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবির হোসেন সোহাগ বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় মোট ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরএমও ডা.হোসেন ইমাম বলেন, দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। একজনের ডান হাত কাটা পড়েছে, অপর একজনের মাথায় আঘাত পেয়েছেন। তবে তারা এখন আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024