১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কু‌ষ্টিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত সদর ও খোকসা উপ‌জেলায় এসব ঘটনা ঘটে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক(২৩) নিহত হন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। এঘটনায় আহত হ‌য়ে‌ছেন তানভীর গণি (২৩) নামে এক যুবক।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে মোটরসাইকেল আরোহী তিনজন মজমপুর থেকে চা খেয়ে মোল্লাতেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পৌছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাত ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফাহিম অনিক নামের আরো একজনের মৃত্যু হয়। এঘটনায় আহত তানভীর গণি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে অনিকের মৃত্যু হয়।
নিহত পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সাভারে কর্মরত ছিলেন ও অনিক শহরতলীর কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। এঘটনায় তানভীর গণি (২৩) নামের আরো ১জন আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দি‌কে কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজা‌নি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিট‌কে প‌ড়ে মঈনুদ্দিন শেখ(৭০) না‌মে এক নির্মাণ শ্রমিক গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। তি‌নি খোকসা উপজেলার শিমু‌লিয়া গ্রা‌মের মৃত চতুর আলীর ছে‌লে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024