১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:২৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শাহীন আলম লিটন :
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে হামিম নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। মৃত শিশু হামিম একই এলাকার হাচানুর রহমানের ছেলে।

এলাকাবাসী ও হামিমের বাবা হাচানুর রহমান বলেন, আমি বাড়িতে ছিলাম না এবং আমার স্ত্রীও সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এসময় আমার ১৪ মাসের শিশু সন্তান হামিম হামাগাড়ি দিয়ে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায় এবং প্রতিবেশী মো. দুলাল এর পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু হামিমকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, হামিম নামে ১৪ মাসের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এলাকাবাসী ও চিকিৎসকের সাথে কথা বলে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024