রাজু আহমেদ, ষ্টাফ রির্পোটার :
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) সার্কেলের পরিদর্শক খবির আহমেদের নেতৃত্বে বিভাগীয় টিমের স্টাফ এএসআই মোঃ সোহরাব হোসেন সর্ব সিপাই মোঃআব্বাস আলী, জাহিদুল ইসলাম, মামুন রহমান, বিকাশ কুন্ডু, রাতুল মিনা, এদের সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে, কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আজিজুল হকের পুত্র সাগর আহম্মেদ সাচ্ছু (২৬), শফিকদক্ষি ‘র পুত্র সম্রাট (২২), ভবানীপুর এলাকার মৃত আক্তার মোল্লার পুত্র ব্দুস সালাম(৪০), স্বরুপের ঘোপের সেলিম মন্ডলের পুত্র মতিউর। আটক আসামীদের কে বিকেলে ভেড়ামারার সহকারী কমিশনার ভূমি ও ১ ম শ্রেনীরম্যোজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন’র ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে, স্বাক্ষ প্রমানের পর তাদের সাজা প্রদান করেন। আসামী সাগর আহম্মেদ সাচ্ছু কে তিন মাসের, আসামী সম্র্রাট কে এক বছরের, মতিউর রহমান কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও কুষ্টিয়া সদর থানায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চর মিলপাড়া এলাকার তানিয়া খাতুন (২৪) গ্রেফতার স্বামী সবুজ আলী,প্রাপ্ত আলামত সহ আসামি তানিয়া কে কুষ্টিয়া মডেল থানায় হাজির করলে, তাহার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ এর( ১) স্মারণীয় ক্রমিক নং ২৯( ক)ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।