| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় দেড় মাসের শিশু করোনায় আক্রান্ত

কুষ্টিয়ায় দেড় মাসের শিশু করোনায় আক্রান্ত

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় দেড় মাস বয়সী প্রিন্স নামের এক শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে শিশুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২১ জুন) ঠাণ্ডা জ্বর নিয়ে শিশুটির বাবা আকাশ আলী তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এরপর বিকেলে শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে নমুনা সংগ্রহ করে টেস্ট করালে

মঙ্গলবার (২২ জুন) দুপুরের দিকে তার রিপোর্ট পজেটিভ আসে। পরে শিশুটিকে শিশু ওয়ার্ড থেকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

কুষ্টিয়া বড় স্টেশন এলাকায় বসবাসকারী শিশুটির পিতা আকাশ আলী জানান, কয়েকদিন যাবত ঠাণ্ডা জ্বরে ভুগছিল প্রিন্স। গতকাল তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করি। নমুনা সংগ্রহের পর সে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ বিষয়ে করোনা ওয়ার্ডে দায়িত্বে থাকা ডা. ইফেতখার হাসান জানান, কুষ্টিয়ায় এই প্রথম দেড় মাসের শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024