রাজু আহমেদ :
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক,সার্কেলের পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে, উপ পরিদর্শক রাসেল কবিরও মোঃ ইকবাল হোসেনের সঠিক তত্ত্বাবধানে, কুষ্টিয়া জেলার কুমারখালী ও সদর থানাধীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি কুমারখালীর আব্দুস সালাম( ৩৮), পিতা মৃত সিরাজুল ইসলাম কুমারখালী কুষ্টিয়া, অপর আসামি মোঃ সুমন আলী(৩০), পিতা মৃত রিয়াজ শেখ চৌড়হাস ক্যানালপাড়া থানা ও জেলা কুষ্টিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন সর্ব সিপাহী আব্বাস আলী রাশেদুল ইসলাম বিকাশ কুন্ডু ও আয়নাল ইসলাম আকন্দ এদের সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে, বিধি মোতাবেক আসামিদের বাড়ি তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য গাজা সংরক্ষণ করে, বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে, কুমারখালী ও কুষ্টিয়া মডেল থানায় দুটি পৃথক নিয়মিত মামলা দায়ের করেন।