১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ১১:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল শিশু ইব্রাহিম, ট্রলির ধাক্কায় গেল প্রাণ

কুষ্টিয়ায় দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল শিশু ইব্রাহিম, ট্রলির ধাক্কায় গেল প্রাণ

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার সময় দাদির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম ইসলাম (৫) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদি আনোয়ারা বেগম (৬৫)।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার চৌড়হাস ফুলতলা স্টেডিয়ামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইব্রাহিম ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার আহসান হাবিবের ছেলে। সে প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ট্রলিচালকের সহযোগীকে আটক করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল ইব্রাহিম। চৌড়হাস প্রতীতি বিদ্যালয়ের সামনে অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিল তারা। এ সময় দ্রুতগতির বালুভর্তি একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যায়। এ সময় তার দাদি গুরুতর আহত হন। স্থানীয়রা শিশুর দাদিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া মডেল থানার ওসি আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও তাঁর সহযোগী তরুণ সিজানকে আটক করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। শিশুটির দাদির অবস্থা আশঙ্কাজনক।
প্রতীতি বিদ্যালয়ের শিক্ষিকা জাহানারা রুমা বলেন, ‘চোখের সামনে ছাত্রের এমন মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। ইব্রাহিমকে তার দাদি প্রতিদিন স্কুলে দিয়ে আসতেন, আজও এসেছিলেন। কিন্তু রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024