১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | ভোর ৫:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় আশিক ইসলাম (২১) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি গ্রামীণ ফোন কোম্পানিতে একমাস আগে চাকরিতে যোগদান করেন। সোমবার (০৫ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার মিরপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গাবটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়ার মহর চৌধুরীর ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে আশিক ইসলাম মোটরসাইকেলযোগে মিরপুর থেকে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গাবটতলা নামক স্থানে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আশিক একমাস পূর্বে গ্রামীণ ফোন কোম্পানিতে চাকরি শুরু করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024