নোমান জহির রাজা :
জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারী মাসে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী কুষ্টিয়ার নেতৃবৃন্দ। রোববার বিকালে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারী জামায়াতের মিরপুর ভেড়ামারা আসনের নমীনী আব্দুল গফুর, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখঅলী আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল ও সমাবেশে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।