১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন

কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন

ক্বারী উসমান :
কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।

কুষ্টিয়া জেলা উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ‍্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।

ইয়াসির আরাফাত সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ‍্যাপক মাওলানা আবুল হাশেম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন তাফসীরকারক হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।

আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিসেস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি মাও আহম্মদ আলী, জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়াদ্দার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস‍্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল গফুর, তালিমুল কোরআন এর জেলা সভাপতি ড. মাওলানা শহিদুল বারী, অধ‍্যক্ষ মাওলানা তারিকুল ইসলাম, মসজিদ মিশনের জেলা সভাপতি হাফেজ রফিক উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের সভাপতি আহমদ আলী, জেলা ছাত্র শিবিরের সভাপতি খাজা আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতে ইসলামী উলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মইনুল হক আহসানী।

উপস্থিত ছিলেন জামায়াতের খোকসা কুমারখালীর নমিনী মোঃ আফজাল হোসেন, দৌলতপুর আসনের নমিনী মাওঃ বেলাল উদ্দিন।

উলামা বিভাগের নেতা মাওঃ আব্দুল আলিম, হাফেজ মাওঃ আক্তারুজ্জামান, হাফেজ মাওঃ ওসমান গনি, মাওঃ মতিউর রহমান নাটোরী, মাওঃ রুহুল আমিন, মাওঃ আনিসুর রহমান শহীদ, হাফেজ মাওঃ হারুন অর রশীদ, মাওঃ হাবিবুর রহমান, মাজহারুল ইসলাম মোমিন, এনামুল হক, হাফেজ মাওঃ সেলিম রেজা প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024