১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ১১:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটি/ নতুন বাংলাদেশ হবে স্বনির্ভর-আত্মমর্যদাশীল

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটি/ নতুন বাংলাদেশ হবে স্বনির্ভর-আত্মমর্যদাশীল

শাহ্ জামাল :
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল মামুন ফয়সাল বলেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থার কাছে একধরনের জিম্মি হয়ে গিয়েছিলো প্রিয় বাংলাদেশ। সর্বত্রই ছিল অরাজকতা। লুটপাটের স্বর্গরাজ্য। সাধারন মানুষের জনমালের কোন নিশ্চয়তা ছিল না। খুন গুমে জীবনযাত্রা হয়ে উঠেছিল অসহনীয়। এমন নারকীয় একটা অবস্থার ভিতরে ছাত্র-জনতার গনঅভ্যুাথানে স্বৈরাচারী শেখ হাসিনার পালায়নের পর বাংলাদেশ রাহুমুক্ত হয়। হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা নতুন স্বাধীনতার পেয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মান তাই খুব জরুরুী। কোন অবস্থাতেই আমরা আর ফ্যাসিবাদী ব্যবস্থায় যেতে চায় না। নতুন বাংলাদেশ হবে স্বনির্ভর। আত্মমর্যদাশীল। তিনি গতকাল শনিবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত,সমর্থনকারীসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের নিয়ে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া রাইজিং এর প্রথম সভা অনুষ্ঠিত হয় ভেড়ামারায়। জাতীয় নাগরিক কমিটির স্থানীয় পর্যায়ের অন্যতম সংগঠক মোঃ জান্নাতুল ফেরদৌস টনি’র সভাপতিত্বে এবং শোভন আহমেদের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তানজিল মাহমুদ, সংগঠক রিন্টু, ২৯ জুলাই গুলিবিদ্ধ কুষ্টিয়ার তরুণ রাজন আহমেদ, আহত যুবক তাইমুল ইসলাম, কুষ্টিয় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান সহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক কমিটির স্থানীয় পর্যায়ের অন্যতম সংগঠক মোঃ জান্নাতুল ফেরদৌস টনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে সাম্য,ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ আর সুশাসনের ভিত্তিতে গড়ে তুলতে হবে। সমাজের প্রতিটি রন্ধে রন্ধে জমে থাকা দুঃশাসন অনিয়ম আর বৈষম্যকে দূর করতে হলে জাতীয় নাগরিক কমিটিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
কেন্দ্রীয় নেতা তানজিল মাহমুদ বলেন, “বিগত কয়েক দশক ধরে সংবিধানকে ঢাল বানিয়ে এই দেশে ফ্যাসিবাদ চর্চা করা হয়েছে, সুতরাং এই সংবিধান পরিবর্তন করে জনগনের জন্য নতুন সংবিধান রচনা করতে হবে যেন আর কখনো ফ্যাসিবাদ মাথাচড়া দিতে না পারে।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024