রাজু আহমেদ কুষ্টিয়া :
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “ক” সার্কেলের পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে,বিভাগীয় টিমের উপ-পরিদর্শক মোঃ হোসেন আলী সর্ব সিপাহী রাশেদুল ইসলাম অন্তর হোসেন, অপূর্ব ঘোষ আয়মান ইসলাম আকন্তএদের সাথে নিয়ে একটি রেইডিং পার্টি গঠন করে, অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোসাম্মৎ পারুল খাতুন( ৪৫)কে গ্রেফতার করেছেন,
পরিদর্শক মোঃ আবুল কালাম সাংবাদিকদের বলেন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে মোসাম্মৎ পারুল খাতুন, কুষ্টিয়া সদর মজমপুর গেটে মেসার্স ইমন স্টোরের সামনে, অবৈধ মাদকদ্রব্য ১ কেজি গাঁজা বিক্রয় করার জন্য নিয়ে আসছে,
এমতাবস্থায় আসামির , হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করলে প্রাপ্ত আলামত পাওয়া যায় এবং আসামি পারুল খাতুনস্বামী নুরাল মোল্লা পিতা মৃত লতিফ সরদার বাঁধপাড়া হাসপাতাল রোড ভেড়ামারা কুষ্টিয়াকে
প্রাপ্ত আলামত সহ কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করলে পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন মামলা নাম্বার ১০
তারিখ ১১,০৩,২০২৫ ইংরেজি