রাজু আহমেদ :
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ পিস অবৈধ ট্রাপেনটাডল ট্যাবলেট, পাঁচটি মোবাইল, নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে । তাদের বিরুদ্ধে কুষ্টিয়া ও কুমারখালি থানায় মামলা রেকর্ড করা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র ‘ক’ সার্কেল’র উপ-পরিদর্শক রাসেল কবির’র তত্বাবধায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় টিমের সক্রিয় ফোর্সরা এই অভিযান পরিচালনা করেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে, এক ব্যাক্তি মাদকের একটি বড় চালান পাচার করছে, এমন অভিযোগের সূত্র ধরে, কুষ্টিয়া সদর থানাধীন হরিশংকরপুর মোল্লাপাড়া হাইজি‘র পাকা রাস্তার উপর দাড়িয়ে থাকা জহির উদ্দিন কে আটক করে। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা । সে ওই এলাকার মৃত বদর উদ্দি ‘র পুত্র। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর( ১) সারণীয় ক্রমিক নং ১৯ (ক) ধারায় একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।মামলা নং ০১। অন্যদিকে বেলা ১১ টা দিকে কুমারখালীর চরবানিয়া পাড়ার মৃত লিয়াকত এর ছেলে মোঃ জাহাঙ্গীর মোল্লার( ৫৫) বাড়ি চতুর দিক থেকে ঘেরাও করে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন কতৃপক্ষ এবং সেনাবাহিনীর সদস্যরা। এসময় আসামীর কক্ষে তল্লাশি করে একটি ব্যাগের মধ্যে থেকে, ১২০ পিস অবৈধ ট্রাপেনটা ডল ট্যাবলেট, মাদক বিক্রি করা নগদ ১লক্ষ ১৮ হাজার ৩ শত ৪০ টাকা উদ্ধার করেন। এসময় বিভিন্ন ব্র্যান্ডের ৫ মোবাইল সহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে কুমারখালী থানায় মামলা রেকর্ড করা হয়।মামলা নং ১। তারিখ ০১,১১, ২০২৪ ।