রাজু আহমেদ, ষ্টাফ রিপোর্টার ঃ
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ রজিম উদ্দীন(৫৩) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে। ১০ মে অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার দৌলতখালী গোডাউন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত বাহার সরদারের ছেলে।
সূত্র জানায়, গোপন সংবাদের কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র চৌকষ কর্মকর্তারা জানতে পারে একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে দৌলতখালী গোডাউন বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ নিশ্চিত হয়েই মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে ও উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সঙ্গীয় র্ফোস সহ ওই এলাকায় অভিযান চালায়। এসময় বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয়, ওই মাদক ব্যবসায়ী রমিজ উদ্দিন (৫৩)কে। এ বিষয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।