১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১১:৩৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুমারখালীতে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত

কুমারখালীতে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত

মাহমুদ শরীফ :
কুষ্টিয়ার কুমারখালীতে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার দুপুরে শহরের সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
লেখক, গবেষক, নাট্যকার লিটন আব্বাসের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইবির অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম। সাংবাদিক ও লেখক মাহমুদ শরীফ-এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা জুলফিকার আলী। স্বাগত বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান সমাজ সেবক আশিকুল ইসলাম চপল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও শিক্ষক মোঃ হাসিম আলী ও মাওলানা নূর মোহাম্মদ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঢাবি শিক্ষার্থী ইয়াসিন আরাফাত। নাতে রাসুল (সা) পরিবেশন করেন আলোকিত শিল্পী গোষ্ঠির পরিচালক মাওলানা জহির। নবী (সা)কে নিয়ে স্বরচিত কবিতা আবৃতি করেন পাথর বাড়িয়াহিজলাকর দাখিল মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমান।
কুমারখালীর ইতিহাসে এই প্রথম ব্যতিক্রমি মাহফিলে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিক ও সংস্কৃতিক ব্যক্তিরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানের মাঝে মাঝে হামদ ও নাত পরিবেশন করেন গড়াই শিল্পী গোষ্টি ও আলোকিত শিল্পী গোষ্ঠী কুষ্টিয়ার শিল্পীরা।
মাহফিলের শেষে উন্নয়ন সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024