১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুমারখালীতে শরীরে পেট্রোল ঢেলে শিক্ষার্থীর আত্মহত্যা

কুমারখালীতে শরীরে পেট্রোল ঢেলে শিক্ষার্থীর আত্মহত্যা

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে শাহরিয়ার অন্নব রিউশা (১৯) নামে এক শিক্ষার্থী আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের একটি ডোবা দদথেকে তার মরদেহটি উদ্ধার করেন স্বজনরা। নিহত শাহরিয়ার অন্নব রিউশা সিংদাহ গ্রামের সোহেল রানার ছেলে।

নিহতের স্বজনদের দাবি, রিউশা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত ৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তার। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল রিউশা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে রিউশা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ঢাকা থেকে বাড়িতে আসে রিউশা। শনিবার (১০ মে) রাত সোয়া ৯টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে আজ রোববার সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি জলাশয়ে দগ্ধ ও বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে শরীরে আগুন জে¦লে সে আত্মহত্যা করেছে এমন ধারণা স্বজনদের।
রিউশার চাচা ইকবাল বিশ্বাস বলেন, বাগানে থাকা পরিত্যক্ত টিনশেড ঘর ও পুকুরপাড়ে আগুনের ছাই ও প্যান্টের পোড়া অংশবিশেষ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে রিউশা।
এ ঘটনার বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, খবর পেয়ে আগুনে পোড়া এক ছাত্রের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। তবে ময়নাতদন্তের প্রকৃত ঘটনা জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024