১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৯:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুমারখালীতে রেলওয়ে জলাশয়ে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কুমারখালীতে রেলওয়ে জলাশয়ে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মাহমুদ শরীফ :

কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত এক ব্যক্তি(পুরুষ) এর ভাসমান বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ আগষ্ট) বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ কুমারখালীর লাহিনীপাড়া খালেক ব্রিকসের উত্তর পাশের রেলওয়ে জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা ধারনা করছেন, কে বা কাহার হত্যা করে পুকুরের কোনে কলমিলতা ও কচুরিপানা দিয়ে বেশকিছু দিন আগে ঢেকে রেখে গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ কুমারখালী উপজেলার লাহিনীপাড়া খালেক ব্রিকসের উত্তর পাশে অবস্থিত ইজারাকৃত রেলওয়ে জলাশয় পরিস্কার করছিল জেলেরা। এসময় জলাশয়ের দক্ষিণকোনে সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে ইজারাদার আলাউদ্দিনকে খবর দেয়।

এরপর আলাউদ্দিন কুমারখালী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে।

আরো জানা গেছে, অজ্ঞাত ব্যক্তির পড়নে কালো রঙের টাউজার ও টি শার্ট আছে এবং পুকুরের পাড়ে একটি কালো রঙের স্যান্ডেল পড়ে থাকতে দেখা গেছে। দুচোখ গামছা দিয়ে বাঁধা। এছাড়াও ডান পকেট থেকে একটি সিমকার্ডসহ একটি স্যামফোনী বার্টুন ফোন ও বাম পকেট থেকে একটি খয়েরী রঙের টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ।

এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে রেলওয়ে জলাশয় থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহটির নাম পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরো বলেন, কে বা কাহারা হত্যা করে জলাশয়ে কচুরিপানা ও কলমিলতা দিয়ে ঢেকে রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত ব্যক্তির পড়নে কালো রঙের টাউজার ও টি শার্ট ছিল এবং পুকুরের পাড়ে একটি কালো রঙের স্যান্ডেল পড়ে থাকতে দেখা গেছে। দুচোখ গামছা দিয়ে বাঁধা। এছাড়াও ডান পকেট থেকে একটি সিমকার্ডসহ একটি স্যামফোনী বার্টুন ফোন ও বাম পকেট থেকে একটি খয়েরী রঙের টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024