১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৩০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুমারখালীতে যুবককে কুপিয়ে হত্যা।। আটক ভাই – বোন

কুমারখালীতে যুবককে কুপিয়ে হত্যা।। আটক ভাই – বোন

কুমারখালি প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে এক কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত এক তরুন ও তার বোন।

শনিবার (১০ জুলাই) রাতে কুমারখালীর কয়া ইউনিয়নের মালিথাপাড়া আবাসনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত দুজনকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

নিহত যুবক কয়া আবাসনের মালিথাপাড়ার বাবলু মালিথার ছেলে তৌকির (২৫)। পেশায় সে ছিলো মোবাইল মেকার ছিলেন।

নিহতের চাচাত ভাই শরিফুল ইসলাম জানান, কয়েকদিন পূর্বে উত্তর কয়া আবাসনের আজবাহারের ছেলে বিপ্লব ওরফে বিল্লু (২০) তৌকিরের কাছে মোবাইল মেরামত করতে দেয়। তৌকির মোবাইল মেরামত করে তাকে ফেরত দিলেও বিল্লু মোবাইল ফেরতের বিষয়টি অস্বীকার করে ।

এই ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকদিন যাবত গন্ডগোল চলছিল। এটাকে কেন্দ্র করে শনিবার মাগরিবের নামাজের পর বিল্লু ও তার বোন যুথি খাতুন তৌকিরের বাড়িতে এসে মোবাইল ফেরত চায় এবং গন্ডগোলের এক পর্যায়ে বিল্লু বটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তৌকিরকে। এতে তিনি গুরুতর আহত হলে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান বিল্লু মাদকাসক্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মোবাইল ফেরত দেয়াকে কেন্দ্র করে তৌকির নামে এক যুবক নিহত হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের ইতিমধ্যে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024