১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৮:৫১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুমারখালীতে বিএনপির সার্চ কমিটি নিয়ে সংবাদ সম্মেলন!

কুমারখালীতে বিএনপির সার্চ কমিটি নিয়ে সংবাদ সম্মেলন!

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 289.4215; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মমিন ইসলাম, কুমারখালী :

কুষ্টিয়ার কুমারখালীতে বাগুলাট ইউনিয়ন বিএনপি সার্চ কমিটি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ওই কমিটির ত্যাগী নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন সার্চ কমিটিতে অনুপ্রবেশকারীদের একটি পক্ষ বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দল থেকে দূরে রাখতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে।

শুক্রবার (৭ মার্চ) সকাল দশটায় উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগুলাট ইউনিয়ন শাখা ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সার্চ কমিটির সদস্য বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম শামীম বলেন, যে-সব নেতাকর্মীরা বিএনপির রাজনৈতিক ব্যানারের পথযাত্রায় দলের অবদান রাখতে যারা অংশ নিয়েছেন তাদেরকেই সার্চ কমিটিতে রেখে একটি সুন্দর গতিশীল রাজনীতি ফিরিয়ে আনতে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সার্চ কমিটি করার দাবি জানান তিনি।

সাবেক সিনিয়র সহ-সভাপতি পিয়ার আলী বলেন, দশ সদস্যের সার্চ কমিটির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা এই কমিটিতে অংশ নিয়েছেন। তারা মুলত আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই বিএনপি নেতারা স্বজনপ্রীতি করেছে বলে অভিযোগ করেন তিনি।

দলের ত্যাগী নেতাকর্মীদের সার্চ কমিটিতে অন্তভূক্ত করে ইউনিয়ন বিএনপির রাজনীতি গতিশীল করার লক্ষে জেলা বিএনপির সদস্য সচিব ও আহবায়কের কাছে জোর দাবি জানান সংবাদ সম্মেলনে বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, সার্চ কমিটির সদস্য ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম শামিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি পিয়ার আলী, সাংগঠনিক সম্পাদক প্রিন্স, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক উসমান গনি, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম খান,১ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মজিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024