মোমিন ইসলাম:
সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে কুমারখালী উপজেলার একটি গ্রামে উচ্চ শব্দে গান বাজানো বন্ধের দাবিতে মানববন্ধন ও পদযাত্রা করেছে মুসল্লিরা। শুক্রবার (২৬ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে উপজেলার চাপড়ার উত্তর মীরপুর এলাকায় পদযাত্রা বের করেন তারা।
উত্তর মীরপুর যুবসমাজের ব্যানারে পদযাত্রায় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ গ্রামের শতশত মানুষ অংশ গ্রহন করেন।
নিয়মিত গানবাজনা তথা উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় মনযোগ বিঘ্নিত না ঘটে এজন্য সকলকে অবগতি করা হয়।
পদযাত্রায় মুসল্লিরা বলেন, গান বাজনার অশীলতা থেকে যুব সমাজকে পদক্ষেপ নিতে হবে, সুন্দর একটি সমাজ গড়ার জন্য সকলের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।
মানববন্ধন পদযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর মীরপুর জামে মসজিদ কমিটির সভাপতি রাজিব উদ্দীন, সাধারণ সম্পাদক মো.শাহীন আলম, ক্যাশিয়ার হাজী আজমল হক,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।