১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ১০:০৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুচিয়ামোড়া ইসলামী এজেন্ট ব্যাংক বাংলাদেশ পি এল সি ‘র উদ্যোগে “মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুচিয়ামোড়া ইসলামী এজেন্ট ব্যাংক বাংলাদেশ পি এল সি ‘র উদ্যোগে “মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোমান জহির রাজা :
কুষ্টিয়া জেলা, ভেড়ামারা উপজেলা, বাহাদুরপুর ইউনিয়ন, কুচিয়ামোড়া বাজারে অবস্থিত “কুচিয়ামোড়া ইসলামী এজেন্ট ব্যাংক বাংলাদেশ পিএলসি, আউটলেট (৪৪০/০২) এর উদ্যোগে গতকাল রোজ বুধবার বিকেল ৫:০০ ঘটিকায় ” মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল-অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ব্যাংকের শতাধিকারী ইনু আলী’র সভাপতিত্বে ও ব্যাংক স্টপ আরিফুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ( সিনিয়র অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ভেড়ামারা শাখা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুচিয়ামোড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ, ব্যাংকের গ্রাহকগণ, সুধীজন, ও এলাকার সাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান কোরআন ওসুন্নাহ’র আলোকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এবং আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সেই সাথে ব্যাংকিং সেবামূলক বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা পেশ করেন।
পরিশেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কুচিয়ামোড়া এজেন্ট আউটলেট (৪৪০/০২) এর স্বত্বাধিকারী মোঃ ইনু আলী গ্রাহক ও সুধী বৃন্দকে স্বাগত জানান ও সমাপনী বক্তব্য পেশ করেন।
এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024