| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারার কুচিয়ামোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ভেড়ামারার কুচিয়ামোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রাজু আহমেদ :
কুষ্টিয়ার ভেড়ামারার কুচিয়ামোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কুচিয়ামোড়া বাজার পার্টি অফিে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের আয়োজন করে আল-মদিনা ক্লিনিক, এবং সার্বিক সহযোগিতা প্রদান করে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মামুন অর রশিদ (বকুল)।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মিনারুল ইসলাম (মিনু),
দপ্তর সম্পাদক ও পল্লী চিকিৎসক মোঃ মোক্তার হোসেন মন্ডল,
বিশিষ্ট ব্যবসায়ী সাগর মন্ডল ও মোঃ আমিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দলের (সাবেক) আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসাইন,
ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মোঃ রুহুল আমিন,
এবং যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চিকিৎসা ক্যাম্পে এলাকার শতাধিক অসহায় মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে এমন মানবিক উদ্যোগের প্রশংসা জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024