১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনা, বেসামরিক স্থাপনায় অকাতরে বোমা হামলা

কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনা, বেসামরিক স্থাপনায় অকাতরে বোমা হামলা

ডেস্ক
অকাতরে বেসামরিক স্থাপনায় বোমা হামলা করছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রাশিয়ান সেনারা। ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভাদিম ডেনিশেঙ্কো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বেসামরিক স্থাপনায় হামলা করছে না বলে দাবি করছে রাশিয়ানরা। কিন্তু গত ২৪ ঘন্টায় ইউক্রেনের ৩৩টি বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার খুব ভোরে ইউক্রেনের উত্তর, পূর্ব এবং দক্ষিণ দিক থেকে তুমুল আক্রমণ চালাচ্ছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার অপারেটিভরা এরই মধ্যে কিয়েভ শহরে প্রবেশ করেছে। স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে- যে যা দিয়ে পারেন, তাই দিয়ে যেন তাদেরকে প্রতিহত করেন। এ জন্য মলটোভ ককটেল বা পেট্রোল বোমা ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
সরকার থেকে সবাইকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, বয়স যা-ই হোক, অস্ত্র হাতে তুলে নিন। অস্ত্র চাইলেই সরকার সরবরাহ দেবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024