১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১২:০৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কালবৈশাখী ঝড়ে এক ব্যবসায়ী নিহত

কালবৈশাখী ঝড়ে এক ব্যবসায়ী নিহত

মো: উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়ার দৌলতপুরে কালবৈশাখী ঝড়ে টিনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (০৪ এপ্রিল ) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামের সাদ মন্ডলের ছেলে। সে পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।
শশীধরপুর গ্রামের বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী জানান, রবিউল ইসলাম ভেড়ামারা আড়ত থেকে পেঁয়াজ কিনে বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ের কবলে পড়লে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনের নিকট একটি দোকান ঘরে আশ্রয় নেয়। এ সময় কালবৈশাখী ঝড়ে পাশের দোকান ঘরের চালা থেকে টিন উড়ে রবিউল ইসলামের ঘাড়ের আঘাত হানলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন বলেন, ঝড়ে টিন উড়ে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024