শামিমুল ইসলাম শামিম :
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ সেবক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভেড়ামারা-মিরপুর আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। তার প্রতীক ট্রাক। ১৫ বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটানোর জন্যই ভেড়ামারা-মিরপুরের আপামর জনসাধারনের চাওয়া, আকাঙ্খার প্রতি সম্মান দিতে গিয়েই আমরা কামারুল আরেফিন কে প্রার্থী হিসেবে বেছে নিয়েছি। মিরপুর উপজেলা আওয়ামীলীগের পরীক্ষিত নেতা তিনি। টু টার্ম উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। কামারুল আরেফিন আমাদের লোক হলেও, তিনি দলমত নির্বিশেষে সকলের আস্থা অর্জন করেছেন। তার পক্ষে সবাই ভোট করছে। ট্রাক প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি এমপি নির্বাচিত হলে, মিরপুর ভেড়ামারার ৪ লক্ষ ৩০ হাজার ভোটারের প্রতিনিধি হিসাবে কাজ করবে। শোষন, বঞ্চনা থেকে রেহাই দেবে ভেড়ামারা মিরপুরের মানুষ কে। গতকাল সোমবার কুষ্টিয়ার বহুল প্রচারিত সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার একান্ত এক সাক্ষাতকারে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা আরো বলেন, কামারুল আরেফিন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে, তিনি মিরপুরের শান্তি প্রতিষ্টা করেছেন। তেমনি কুষ্টিয়া-২ আসনের এমপি নির্বাচিত হলেও তিনি ভেড়ামারা মিরপুরের গনমানুষের নেতা হয়ে শান্তির সুবাতাস প্রতিষ্টা করবেন। তিনি আওয়ামীলীগের নেতাকর্মী সহ সকল শ্রেনী পেশার মানুষকে আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।