১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ১২:৫৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কাতারে বিশ্বকাপের অবকাশে মুসলমান হলেন প্রায় ৯শ বিদেশি: জাকির নায়েক

কাতারে বিশ্বকাপের অবকাশে মুসলমান হলেন প্রায় ৯শ বিদেশি: জাকির নায়েক

সোহাগ আল হাসান:
কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের অবকাশে এ পর্যন্ত ৮৮৭ জন অমুসলিম পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা শনিবার এ তথ্য জানিয়েছে। পারসটুডে

ভারতীয় ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে টিভি চ্যানেলটি বলেছে, ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। জাকির নায়েক ইসলাম ধর্ম প্রচারের জন্য বর্তমানে কাতারে রয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ দেখতে আসা বিদেশিদের অনেকেই আজান শুনে প্রভাবিত হচ্ছেন।

আল-জাজিরা জানিয়েছে, কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বিশ্বকাপ উপলক্ষে সেদেশ ভ্রমণকারী মানুষের কাছে পবিত্র এই ধর্মকে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

গত ২১ নভেম্বর থেকে কাতারে ২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্বে সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট হচ্ছে ফুটবল বিশ্বকাপ। চার বছর পর পর ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024