১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১:০২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর

ইসমাইল হোসেন বাবু :

কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত কয়েকদিন তিনি লাইফ সার্পোটে ছিলেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হয়ে ২০১৯ সালের ৩১ আগষ্ট যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। এর অাগে তিনি কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও মডেল থানায় সাব ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুষ্টিয়ার মানুষের কাছে অনেক আপনজন ছিলেন। গত ১৪ আগষ্ট তিনি করোনা আক্রান্ত হন এবং শ্বাসকষ্ট শুরু হলে ১৫ আগষ্ট তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০ টায় কুষ্টিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024