শীত যাচ্ছে হেলে দুলে
——–নার্গিস আক্তার
পৌষ মাঘ মাসের শীত
যাচ্ছে হেলে দুলে চলে ।
নেই আর হাড় কাঁপুনি শীত।
আসছে সামনে বসন্তকাল।
বসন্তের আগমনী কোকিলের
সুমধুর মিষ্টি সুর বেশ মধুর।
পাখির কলকাকলি গানে
প্রভাতে প্রাণটা ভরে ওঠে
প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে।
শীত গেল চলে আবারো
ফিরে আসবে সময় হলে।
শীতের হিম শীতল ঠান্ডায়
কোন কাজে আসে না ক্লান্তি।
শীত বড় কষ্টের তবুও আরামদায়ক।
শরীরে থাকে শান্তি ক্লান্তির প্রশান্তি।
শীতে প্রকৃতির প্রাকৃতিক সব প্রাণী
পরিবর্তনশীল শুধু মানুষ অপরিবর্তনশীল।