১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৩৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!

কবিতা

ভাষা শহীদদের জন্য দোয়া চাই
মোঃ: মোরসালিন

ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,
পথ আগলে এসে দাঁড়ালো
বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর।

রফিক — কই যাও?
জি,শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে।

সালাম — ফুল দিয়ে কি হবে?
না,মানে আপনাদের স্মরণ করা জন্য,,
যাতে আপনাদের আত্মা শান্তি পায়।

বরকত — হা হা হা, কুরআন হাদিসের কোথাও লেখা আছে,
ফুল দিলে আত্মার শান্তি হয়?
কখনো কি কবর জিয়ারত করেছো?
দুই রাকাত নামাজ পড়ে,,
আমাদের জন্য দোয়া করেছো??
জি…না, মানে… মানে (মাথানিচু করে)

রফিক — হুমম,প্রতি বছর কত টাকার ফুল দিয়ে
এভাবে শ্রদ্ধা জানাও?
জি, কোটি টাকার উপরে।

শফিউর — আচ্ছা আমার মা যে
চিকিৎসার অভাবে মারা গেছে,
কেউ কি খোঁজ নিয়েছে?
সালাম — আমার আত্মীয় স্বজনরা যে
রিকশা চালিয়ে,
দিনমজুরিকরে জীবিকা নির্বাহ করে,
তার কি কোন খবর রাখে কেউ?

আমি — ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা।
আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই।
তাদের খোঁজ কেন নিব?

বরকত — যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা।
তাদের নাতি পুতিরা এত
সুযোগ সুবিধা পায় কেন?

শফিউর — বাদ দাও তো বরকত !
ওদেরকে বেশি উস্কে দিয়ো না।
বেশি উস্কালে হয়ত,
নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত,,
নতুন প্রজন্মের ভাষাসৈনিক নামে তারা
আরেকটা পার্টি বানাবে।

আমি—- মনটা খারাপ হয়ে গেল।
বাসায় ফিরে আসলাম।
আর কোনদিন ফুল দিতে যাবো না।
শুধু দোয়া করবো জায়নামাজে হাত তুলে,
আল্লাহ পাক যেনো, মাফ করে দেন জান্নাতে।

(গল্পটি রূপক কিন্তু এটাই ইসলামের শিক্ষা, রাসূলের আদর্শ)

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024