১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | বিকাল ৪:৫০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ওয়ালটন পণ্য কিনুন, দেশের টাকা দেশে রাখুন —- কুষ্টিয়ায় নায়ক আমিন খান

ওয়ালটন পণ্য কিনুন, দেশের টাকা দেশে রাখুন —- কুষ্টিয়ায় নায়ক আমিন খান

স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বল্লভপুর বাজারে জমকালো আয়োজনে ইলেক্ট্রনিক্স পণ্যের অন্যতম দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের নতুন প্লাজার উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ মে) বিকেলে এ প্লাজার শুভ উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও দুই বাংলার জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, চীফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, চিফ ডিভিশনাল অফিসার, ডিভিশন ১০ কাজী আরিফ হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওবাইদুর রহমান তালুকদার, ওয়ালটনের কুষ্টিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার এম এস দ্বীন ইসলাম, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আজিজুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারী ও
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়ালটন প্লাজার উদ্বোধনকালে চিত্রনায়ক আমিন খান বলেন, এই প্লাজায় ওয়ালটন ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, মোবাইল, সকল ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য পাওয়া যাবে। ওয়ালটন ব্যবহার করুন, দেশের টাকা দেশে রাখুন। বিশ্বের ৪০ টি দেশে বাংলাদেশের নিজস্ব পন্য ওয়ালটন রপ্তানি হচ্ছে। তিনি আরও বলেন, বিদেশ থেকে কত কষ্ট করে রেমিট্যান্স পাঠাচ্ছে আমাদের দেশের ছেলেরা। আর আমরা বিদেশি পন্য কিনে সেই টাকা বিদেশে পাঠাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? আমাদের দেশপ্রেম জাগাতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ। কারও দয়ায় পাওয়া নয়। তাই আসুন ৩০ লাখ শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশী পন্য ব্যবহার করি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024