এস এম রওনক :
ভেড়ামারার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। চারতলা বিশিষ্ট এই নতুন ভবন উদ্বোধন কাজের শুভ সূচনা করেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন আহমেদ, প্রকৌশলী মোঃ সাহেব আলী ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ তুহিন আলি।
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি দীর্ঘ দিনের শ্রেণী কক্ষের অভাবে ৬ষ্ট থেকে দশম শ্রেণী পর্যন্ত সপ্তাহে তিন দিন করে ভাগাভাগি করে পাঠ দান করানো হয়।
নতুন ভবনের চলমান কাজ দেখে শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীও শিক্ষার্থীদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। সকলের একটাই দাবি দ্রুত ও নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন নির্মাণ শেষ করে আমাদের শিক্ষার পরিবেশ তৈরি করা হোক।