| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
সভাপতি মহসীন, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম / কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি মহসীন, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম / কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উজ্জ্বল হোসেন:
কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার(২৯নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় কুষ্টিয়া হাজ্বী শরীয়তুল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এস. এম. মুহসীন আলী। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মোঃ আবুল হাশেম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর-কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল পরিচালক মোঃ আক্তারুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা শাহজাহান আলী মোল্লা, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ আব্দুল গফুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ আফজাল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারি অঞ্চল পরিচালক অধ্যাপক মাওলানা মশিউর রহমান, কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইমরান হোসাইন ও কুষ্টিয়া শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোঃ সেলিম রেজা প্রমুখ। এ সময় কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের মধ্যে মোঃ আলতাফ হোসেন আলকা, মোঃ হাসান রুহানী সুমন, মোঃ মমতাজ আলী ও মোঃ আব্দুল কুদ্দুসসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে গড়াই শিল্পী গোষ্ঠী, হিল্লোল সাহিত্য সাংস্কৃতি সংসদ এবং কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিকল্পনা, প্রশিক্ষণ ও আইটি সম্পাদক সহ সভাপতি মোঃ হাসান রুহানী সুমন ইসলামী সংগীত পরিবেশন করেন। পরে দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহঃ সভাপতি ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ মমতাজ আলী। সম্মেলনে এসএম মহসীন আলীকে সভাপতি, সাধারন সম্পাদক মোঃ খায়রুল ইসলাম এবং মেহেদী হাসান মুকুলকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024