১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১:০৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
এলাকার মানুষের দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব আমার কাঁধে …..হাসানুল হক ইনু

এলাকার মানুষের দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব আমার কাঁধে …..হাসানুল হক ইনু

রেজাউল করিম :
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মহাজোটের প্রার্থী, ১৪ দলের অন্যতম রুপকার জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের সাড়ে ৩’শ এমপি রয়েছে। কয়েকজন এমপি ব্যাতিক্রম। যারা এলাকার পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বর্পূন কাজ করে। তিনি বলেন, ভেড়ামারা-মিরপুরের মানুষের দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব আমার কাঁধে। শান্তির বাংলাদেশ গড়তে আমি কাজ করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে। আমি ইনু, সেই গরীব, নগন্য কর্মী। তিনি রবিবার সন্ধ্যায় ভেড়ামারা হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা প্রতীকের নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উন্নয়ন অগ্রযাত্রা আরো ত্বরান্বিত করতে শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, আওয়ামীলীগের প্রবীন নেতা শফিউল ইসলাম কুব্বাত, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এসএম আনছার আলী, বশির উদ্দীন বাচ্চু , অসিত কুমার সিংহ রায় প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024