জাকির হোসেন মিথুন :
কুষ্টিয়ার ভেড়ামারায় গত শনিবার সকালে এবিএল ফাউন্ডেশনের উদ্দ্যোগ ২০২৪ সালে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্ হেরা মডেল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এবিএল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলা একাডেমির জীবন সদস্য, হাসানুজ্জামান খসরু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি বিশ্ববিদ্যালয়’র গণিত বিভাগ’র অধ্যাপক ড.আনিছুর রহমান, আল আরাফাত ট্রেডার্স ম্যানেজিং ডিরেক্টর ও এবিসি ন্যাশনাল নিউজ এর চেয়ারম্যান লায়ন প্রকৌশলী আশরাফুল ইসলাম, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দীন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিনা আক্তার, ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল’র সহধর্মিনী শাকিলা আহমেদ রুনী।
ভেড়ামারা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৪ সালের এস. এস. সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১১৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় ফুল সহ মহামূল্যবান বই।