১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:২৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
এনসিপি’র ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন জান্নাতুল ফেরদাউস টনি

এনসিপি’র ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন জান্নাতুল ফেরদাউস টনি

সরোয়ার হোসেন :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনয়ন পেয়েছেন জান্নাতুল ফেরদাউস টনি। তিনি কুষ্টিয়া জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী।
স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সমর্থিত প্রথম ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও কুমারখালী উপজেলার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কুমারখালী থেকে এডভোকেট আবুল হাশিম বাদশাকে মনোনীত করা হয়েছে। তিনি কুমারখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী।
গতকাল (১০ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।
এসময় স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদাউস টনি বলেন, আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে সারা বাংলাদেশ এনসিপি প্রতিদ্বন্দিতা করবে। এটা জোটবদ্ধ হবে, না একক ভাবে হবে এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। তবে আমরা আমাদের নিজেদের মত প্রস্তুতি নিচ্ছি। কেন্দ্রীয়ভাবে কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও কুমারখালী এই দুটি উপজেলায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাগুলোতে এই ঘোষণা আসবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024