১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ৩:২৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
এতিম মাদ্রাসা ছাত্রদের সাথে ফল উৎসব করলেন শামসুদ্দীন মাহমুদা ট্রাষ্ট

এতিম মাদ্রাসা ছাত্রদের সাথে ফল উৎসব করলেন শামসুদ্দীন মাহমুদা ট্রাষ্ট

সরোয়ার হোসেন ঃ
ভেড়ামারায় শামসুদ্দিন মাহমুদা ট্রাষ্ট মাদ্রাসার এতিম শিশুদের সাথে ফল উৎসব করেছে। এসময় শিশু ছাত্রদের মাঝে নতুন নতুন ১০ রকমের ফল খাওয়া এবং ফলের বীজ বপনে উৎসাহিত করা হয়। বাংলাদেশ টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার ভেড়ামারার কৃতি সাংবাদিক ওয়াহিদ আহমেদ উজ্জল এবং ভেড়ামারার মাহমুদা ক্লিনিক এর স্বত্তাধিকারী সাহেদ আহমেদ গামা’র সার্বিক তত্ত্বাবধানে ও শামসুদ্দীন মাহমুদা ট্রাস্ট’র সদস্যদের অংশগ্রহণে ভেড়ামারার ফারাকপুর গোরস্থান সংলগ্ন দারুল এহসান মাদ্রাসায় এই ফল উৎসবের আয়োজন করা হয়। ঈদের আগের দিন সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হলে সেখানে দেখা যায় মৌসুমী ফলের বাহারী উপস্থিতিতে। যা দেখে খুব সহজেই জিভে পানি চলে আসে। টেবিলে সাজানো হয় আম, তরমুজ, আনারস, কলা, তাল, জাম, কাঁঠাল, লটকন, লিচু এবং পেয়ারা। মঞ্চের পাশেই একটি বীজতলা প্রস্তুত করা হয়। উদ্দ্যেশ ছিল মাদ্রাসার ছাত্ররা ফল খেয়ে সেই ফল ফেলে না দিয়ে ওই বীজতলায় রোপন করবে। তারপর তা নিয়মিত পরিচর্চা করবে। একদিন সেখান থেকে যে গাছের চারা জন্ম নিবে তা লাগানো হবে পাশের গোরস্থানে বা বাড়ির আঙ্গীনায়। এভাবেই সবুজ বাংলাদেশ বিনির্মানে মাদ্রাসা ছাত্রদেরকেও উতসাহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, হাজী কল্যান পরিষদের সভাপতি আলহাজ¦ আমিরুল ইসলাম সহ অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024