১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১:৩৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে ভেড়ামারায় বিনামূল্যে ১০জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে ভেড়ামারায় বিনামূল্যে ১০জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

শামিমুল হক শামিম :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সকালে ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী, শিশু ও বৃদ্ধ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সহ-সভাপতি মিথুন উর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা, ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, উপজেলা আইসিটি অফিসার আলমগীর হোসেন, আমিরুল ইসলাম মান্নান, সংগঠনের সাধারণ সম্পাদক মামুন হোসেন প্রমুখ।
একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। গরীব অসহায় দুঃস্থ মানুষের সার্বিক সহযোগীতা করে থাকে এই প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় অসহায় দুঃস্থ শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এই হুইলচেয়ার প্রাপ্ত অসহায় শারীরিক প্রতিবন্ধীরা চলাচলের মত একটি অবলম্বন পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছেন। তাদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে আনন্দের চিহ্ন। হুইলচেয়ার পেয়ে আজ তারা বেজায় খুশি। অনুষ্ঠান স্থলে তারা এলো মাটিতে ছেচড়ে হাতের উপরে ভর করে অনেক কষ্ট করে। কিন্তু অনুষ্ঠান থেকে যাওয়ার সময় তারা সবাই নিজ নিজ হুইলচেয়ারে করে নতুন এক জীবন লাভের মত সন্তুষ্ট চিত্তে তাদের নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়েছে। তাদের পরিবার একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024