১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১:০৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
উপজেলা পরিষদ নির্বাচনে জসিম, পৌরসভায় মোনায়েম, ধরমপুরে মাওলানা শহীদুল, মোকারিমপুরে নাসিরুল, জুনিয়াদহে সাইদুর, চাঁদগ্রামে জুয়েল / ভেড়ামারায় জামায়াতে ইসলামীর উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষনা

উপজেলা পরিষদ নির্বাচনে জসিম, পৌরসভায় মোনায়েম, ধরমপুরে মাওলানা শহীদুল, মোকারিমপুরে নাসিরুল, জুনিয়াদহে সাইদুর, চাঁদগ্রামে জুয়েল / ভেড়ামারায় জামায়াতে ইসলামীর উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষনা

নোমান জহির রাজা :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, ভেড়ামারা পৌরসভায় মেয়র প্রার্থী, ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করেছে। আজ সোমবার বিকালে ভেড়ামারায় কুষ্টিয়া-২( ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর প্রার্থীদের নাম ঘোষনা করেন।
ভেড়ামারা হালিমা বেগম একাডেমী বিদ্যালয়ের হলরুমে ঈদ পূর্নমিলনী ও কর্মী সম্মেলনের আয়োজন করে ভেড়ামারা উপজেলা জামায়াত। সম্মেলনে উপজেলার উচ্চ পর্য্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শফিকুল ইসলামের সাবলীল উপস্থাপনায় অনুষ্টিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য, মজলুম জননেতা আব্দুল গফুর। এসময় তিনি কর্মীদের গোপনীয় ভোটের ফলাফল এবং জেলা জামায়াতের অনুসন্ধানের প্রেক্ষিতে স্থানীয় নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষনা করেন। ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নাম ঘোষনা করেন, ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, আল কোরআনের পিএইচ ডি ডিগ্রী অর্জনকারী ড. নুরুল আমীন জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী
আরজিনাবানু জলি, ভেড়ামারা পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ¦ মোনায়েম হোসেন’র নাম ঘোষনা করা হয়। এছাড়াও বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে হাফেজ জহুরুল ইসলাম, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে নাসিরুল ইসলাম, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে ডাঃ সাইদুর রহমান, ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রখ্যাত মোফাচ্ছেরে কোরআন মাওলানা শহীদুল ইসলাম, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ¦ জুয়েল রানা’র নাম ঘোষনা করা হয়। এসময় ভেড়মারা উপজেলা পর্য্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024