মনিরুল ইসলাম :
আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতেই নৌকাকে বিজয়ী করুন। গত রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে নির্বাচনী এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৫ বছর আগের কুষ্টিয়া। আর বর্তমান কুষ্টিয়া রাত আর দিনের পার্থক্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে কুষ্টিয়ার উন্নয়ন নিশ্চিত করেছি। হানিফ বলেন, উৎসবমুখর এ নির্বাচনে জনগন ভোট দিয়ে আমাকে আবারো বিজয়ী করলে কুষ্টিয়াকে সারা বাংলাদেশে উন্নয়নের রোল মডেল হিসাবে দাঁড় করাবো ইনশাল্লাহ। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদ উদ্দীনের সভাপতিত্বে এবং কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দীনের পরিচালনায় অনু্িষ্ঠত পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অঅজগর আলী, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রবিউল ইসলাম প্রমুখ।