সরোয়ার হোসেন :
প্রতিবছরের ২টি ঈদের ন্যায় এবারের পবিত্র ঈদুল ফেতরের ঈদেও এতিম, অসহায়, হতদরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে খাদ্য সামগ্রী বিতরন করেছে ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়। ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়ায় ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্ট’র অভ্যান্তরে গতকাল সোমবার সকাল ১১ টায় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের সফল প্যানেল চেয়ারম্যান, আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল। সভাপতিত্ব করেন, ভেড়ামারা পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার রেজাউল করিম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সম্মানিত উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি। খাদ্য বিতরণসহ পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল, সাধারণ সম্পাদক নোমান জহির রাজা, অর্থ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন। হতদরিদ্র মানুষগুলো ঈদের দিনের খাদ্য পাওয়ায়, তাদের চোখে মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা গেছে।