১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তদন্তে কমিটি

শাহীন আলম লিটন, কুষ্টিয়া
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ আল হাদীর বিরুদ্ধে ওঠা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তদন্ত করতে কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদকে আহ্বায়ক করে গড়া তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনওয়ার আলী। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে কমিটির সদস্যদের মধ্যে অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনওয়ার আলী বিকেলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতির পদ থেকেই অব্যাহতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন। জানা যায়, গত ৩০ অক্টোবর অভিযুক্ত হাদী মহানবী মোহাম্মাদ (সা:)-কে অবমাননার ঘটনায় ফ্রান্সের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। এতে হাদীর বিরূদ্ধে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে গেলে শুরু হয় তোলপাড়। সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি ও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেন। শিক্ষার্থীরা তার বিরূদ্ধে এর আগেও বিভিন্ন সময় ইসলাম ধর্ম নিয়ে তাচ্ছিল্যকর মন্তব্য ও নারীদের হেয় করার অভিযোগ করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগটি সংশ্লিষ্ট বিভাগের নজরে এলে ৩১ অক্টোবর বিভাগীয় একাডেমিক সভায় প্রশাসনের কাছে বিভাগ থেকে তার ছাত্রত্ব বাতিল, বিশ্ববিদ্যালয়ে থেকে স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় আনার সুপারিশ করা হয়।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, সাইফুল্লাহ আল হাদী ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় অধ্যায়নরত অবস্থায় তার বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তাকে মাদ্রাসা থেকে বহিষ্কারও করে কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024