| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ইরানের নতুন ড্রোন ‘গাজা”

ইরানের নতুন ড্রোন ‘গাজা”

স্বাধীনতার অার্ন্তজাতিক ডেক্স :
বিশাল আকারের নতুন ড্রোন উন্মোচন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। শুক্রবার (২১ মে) ড্রোনটি জনসম্মুখে আনা হয় যার নাম দেওয়া হয়েছে ‘গাজা’। মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এটির নামকরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন, ড্রোনটি আকৃতিতে অনেক বড়। এই ড্রোনটির মাধ্যমে ইরানের সামরিক কৌশলে বেশ পরিবর্তন আসবে। তাছাড়া শক্তিও বেড়ে যাবে বহুগুণ।

জানা গেছে ড্রোনটি টানা ৩৫ ঘন্টা আকাশে উড়তে সক্ষম। একসাথে ১৩টি বোমা নিয়ে আঘাত হানতে পারে ৫০০ কিলোমিটার দূরে গিয়ে। এছাড়া প্রায় ৩৫ হাজার ফুট ওপর দিয়েও উড়তে পারে এটি। আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েক পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে।

গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরাইল যুদ্ধ বন্ধ করার দিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করল। ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে।

সূত্র: পার্স টুডে

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024