১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১১:২৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
চাকরি ফিরে পেলেন ইউএনওকে সরতে বলা সেই ইমাম

চাকরি ফিরে পেলেন ইউএনওকে সরতে বলা সেই ইমাম

কুমিল্লা প্রতিনিধি:
আবারও চাকরিতে ফিরছেন কুমিল্লার লালমাই উপজেলার সেই ইমাম। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইমাম, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ও ইমাম সমিতির নেতারা। সেখানে দুঃখ প্রকাশ করেন ইউএনও মো. ফোরকান এলাহি অনুপম। গত শুক্রবার উপজেলার পেরুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ভাটরা কাছারি কেন্দ্রীয় জামে মসজিদে খুতবা শেষে নামাজ শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটু সরে দাঁড়াতে বলা হয়। এ ঘটনায় ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠে ইউএনও এর বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার বলেন, ‘নামাজ শুরুর আগে ইমামের পেছনে মোয়াজ্জেম থাকেন। তখন পেছনে অন্য একজনকে দেখে একটু সরতে বলি। পরে জানতে পারি উনি ইউএনও স্যার। তখন আমি সরি বলি। কিন্তু নামাজ শেষে ইউএনও স্যার আমাকে পুকুরপাড়ে ডেকে নিয়ে পানিতে চুবাবেন বলে জানান। পরে স্থানীয় চেয়ারম্যান ইউএনওর বরাত দিয়ে আমাকে চাকরিচ্যুত করার বিষয়টি জানান। তবে জেলা প্রশাসক কার্যালয়ে আমাদের নিয়ে বসা হয়। ইউএনও স্যার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। পরে জেলা প্রশাসক আমাকে চাকরিতে যোগদানের কথা বলেছেন।’
এ বিষয়ে শানে শাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা কুমিল্লায় এসেছে। জেলা প্রশাসকসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসক বিষয়টি সমাধান করেছেন। ইউএনও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।’

ইউএনও মো. ফোরকান এলাহি অনুপম বলেন, ‘এ বিষয়টি নিয়ে আর কথা না বলি, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’

কুমিল্লা জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান বলেন, ‘ইমাম ও ইউএনওর মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টির সমাধান হয়েছে। ইমাম ওই মসজিদে স্বপদে বহাল থাকবেন।’

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শানে শাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024