১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৩:৫১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
আশরাফুজ্জামান সভাপতি, খন্দকার টিপু সুলতান সাধারন সম্পাদক / কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সভাপতি, খন্দকার টিপু সুলতান সাধারন সম্পাদক / কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আসাদুল ইসলাম, মিরপুর :

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান শাহিন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার টিপু সুলতান।এছাড়া যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এনামুল হক বাবু।মিরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার (২৬মে) দিনব্যাপী মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় বিকেল ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুলতানপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় ভোট গ্রহণ শেষে খন্দকার টিপু সুলতান (মই) মার্কা প্রতীকে ৪৬১ ভোট বিজয়ী হন।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহমত আলী রব্বান (দোয়াতকলম) মার্কা প্রতীকে ৩৯৭ ভোট পেয়ে ৬৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। মোট ভোটার সংখ্যা ছিলো ৯২৩।মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেনে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিরপুর ভেড়ামারা উপজেলার গণমানুষের নেতা তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা অধ্যাপক শহীদুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সু্যোগ্য সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সু্যোগ্য আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ,কুষ্টিয়া ০১দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু,মিরপুরের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী,মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান, পৌর বিএনপির আহবায়ক আব্দুর রশীদ ও সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস, কুষ্টিয়া জেলা কৃষক দলের সু্যোগ্য আহবায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব এ্যাড.নুরুল হক,আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর এ আল আমিন বুলবুল,বিল্লাল হোসেন, মিরপুর উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সুলতান আলী সহ বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।উক্ত সম্মেলন পরিচালনা করেন মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক বাবু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024