| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
আল্লারদর্গা বাজারের রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার দাবি

আল্লারদর্গা বাজারের রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার দাবি

মুসাবুল হক :
কুষ্টিয়া র দৌলতপুর উপজেলার আল্লারদর্গা-ভেড়ামারা প্রধান সড়কের বেহাল দশা, এই রাস্তা সংস্কার,রাস্তার জমি দখল মুক্ত,যানজট মুক্ত, ডেনেজ ব্যবস্থা চালু ও বাজার নির্বাচিত কমিটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর রোববার সকাল ১০ টায় প্রায় দেড় ঘন্টা সময় ধরে আল্লারদর্গা – প্রাগপুর সড়কে এই কর্মসূচি পালন করেন সর্বস্তরের জনগণ ও আল্লারদর্গা বাজারের ব্যবসায়ী বৃন্দ।

আল্লারদর্গা বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের আয়োজনে এই সময় বক্তব্য রাখেন আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন, গণ অধিকার পরিষদ দৌলতপুর উপজেলার শাখার সভাপতি শাহাবুল মাহমুদ, ব্যবসায়ী নাসির উদ্দিন,তুষার আহমেদ,বাবু খন্দকার সহ আল্লারদর্গা বাজারের ব্যাবসায়ীবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

এই সময় বক্তারা বলেন, আল্লারদর্গা বাজার দখল মুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট মুক্ত, ড্রেনেজ ব্যবস্থা সচল, ভাংগা রাস্তা মেরামত ও নির্বাচিত কমিটির মাধ্যমে বাজার পরিচালনা হওয়ার দাবি জানান।

উল্লেখ্য রাস্তার প্রস্থ ৬৬ ফুট হলেও একটি বড় অংশ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ীরা ব্যবসা করছে, যার কারণে চরম যানজটে পড়তে হয় যানবাহন ও সাধারণ মানুষকে। তাই বক্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানান।

এছাড়াও রাস্তার দু’পাশে উঁচু স্থাপনা এবং রাস্তা নিচু হওয়ায় একটু বৃষ্টি হলে রাস্তার উপর জলবদ্ধতা সৃষ্টি হয়। এই কারণে রাস্তায় যানবাহন চলাচল করলে রাস্তা খানা-খন্দকে পরিনত হয়। বক্তারা অতি দূর্ত ডেনেজ ব্যবস্থা সচল করার দাবি করেন।

বক্তারা আরো দাবী জানান কিছু বহিরাগত ব্যাক্তি যাদের বাজারে ব্যবসা প্রতিষ্ঠান নাই, অথচ একটি রাজনৈতিক ব্যানারে এসে নিজেদের বাজার পরিচালনা কমিটি বলে দাবী করছেন। ব্যবসায়ীরা এজন্য নিজেদের দ্বারা নির্বাচিত বাজার পরিচালনা কমিটি দাবী করেন।

এমন ৭ দফা দাবী বাস্তবায়ন করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষন করছেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি স্বারক লিপি প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024